শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় দেয়াল চাপায় প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৫, ২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় দেয়াল চাপায় প্রাণ গেল নির্মাণ শ্রমিকের
গাইবান্ধায় দেয়াল চাপায় প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মাণ কাজ চলাকালে দেয়াল চাপায় রফিকুল ইসলাম (৫৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

রোববার (১১ মে) দুপুরে উপজেলার পৌর এলাকার ২ নং ওয়ার্ড গৃধারীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম পলাশবাড়ী পৌর এলাকার গৃধারীপুর গ্রামের সিরাজ মিয়ার পুত্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মঞ্জু তালুকদারের বাসায় পুরাতন দেয়াল ভেঙ্গে নতুন দেয়াল মেরামত করছিলেন রফিকুল ইসলামসহ ২ জন শ্রমিক। হঠাৎ করেই দেয়ালটি ভেঙে পড়লে এর নিচে চাপা পড়েন রফিকুল। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় রফিকুলকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নির্মাণাধীন বাড়ির মালিক সাবেক কাউন্সিলর মঞ্জু বলেন, আমার বাড়িতে দীর্ঘ ২০ বছর থেকে তিনি কাজ করে আসছেন। সম্প্রতি বাড়ির কিছু পুরানো দেয়াল ভেঙ্গে নতুন  দেয়াল নির্মাণের কাজ শুরু করেছি, সে অনুযায়ী কাজ চলছে। প্রতিদিনই কাজ করতে আসেন রফিকুল ও তার সহকারী। হঠাৎ করে এমন দুর্ঘটনা ঘটবে সেটা কেউ চিন্তা করেনি।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কারো কোনো গাফিলতিতে এ ঘটনা ঘটেছে কিনা, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: