শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে ৮ লাখ টাকার পণ্যসহ আটক ৬

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ৪:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারে ৮ লাখ টাকার  পণ্যসহ আটক ৬
কক্সবাজারে ৮ লাখ টাকার পণ্যসহ আটক ৬

কক্সবাজারের উপকূলীয় এলাকা থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে প্রায় ৮ লাখ টাকার ২৯১ বস্তা ইউরিয়া সার ও ৯ হাজার ৭২টি ‘রয়েল টাইগার’ এনার্জি ড্রিংকসসহ ৬ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।  শনিবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ডের একটি দল কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেয়া হলে সেটি দ্রুতগতিতে গভীর সমুদ্রের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটি আটক করা হয়।

তল্লাশিতে ৭ লাখ ৮১ হাজার ৪১০ টাকা মূল্যের ২৯১ বস্তা ইউরিয়া সার ও ৯ হাজার ৭২টি রয়েল টাইগার ড্রিংকস পাওয়া যায়। আটককৃত ৬ জনই কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা। পরে জব্দকৃত সার ও এনার্জি ড্রিংকস কক্সবাজার কাস্টমসে এবং আটককৃত পাচারকারী ও বোট কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা আরও বলেন, চোরাচালান ও অপরাধ দমনসহ দেশের উপকূলীয় অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/আজাসা

কক্সবাজারকোস্টগার্ড

শেয়ার করুন: