শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরিতে- ‘বই এর জন্য ৬০ মিনিট'

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরিতে- ‘বই এর জন্য ৬০ মিনিট'
ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরিতে- ‘বই এর জন্য ৬০ মিনিট'

বই পড়ায় সাধারণ মানুষকে আরও বেশি সম্পৃক্ত ও আগ্রহী করে তুলতে ‘বই এর জন্য ৬০ মিনিট'- নামে বিশেষ প্রচারণার উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার ডঃ মোঃ জিয়াউদ্দীন। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে উপস্থিত হয়ে প্রথমে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং লাইব্রেরির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পরে এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এই প্রচারণার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, “বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু। মানুষকে আলোকিত করতে, চিন্তার পরিধি বিস্তৃত করতে এবং সঠিক জীবনদর্শন গড়ে তুলতে বই পড়ার কোনো বিকল্প নেই। আজকের তরুণ প্রজন্ম যদি নিয়মিত বইয়ের সঙ্গে সম্পৃক্ত হয় তবে তারা জ্ঞানসমৃদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হয়ে উঠবে। তাই প্রত্যেককে প্রতিদিন অন্তত এক ঘন্টা সৃজনশীল বই পড়ার অভ্যাস করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, ‘বই এর জন্য ৬০ মিনিট ’ প্রকল্পের মাধ্যমে পাঠকেরা প্রতিদিন অন্তত ১ ঘণ্টা বই পড়ার প্রতি উৎসাহিত হবেন। এই উদ্যোগ কেবল পাঠাভ্যাস গড়ে তুলবে না বরং লাইব্রেরিকে সংস্কৃতি চর্চার একটি প্রাণকেন্দ্রে পরিণত করবে।'

ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মো. দিদারুল আলম বলেন, 'শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার পাবলিক লাইব্রেরী অনেক পুরাতন বইয়ের মাধ্যমে সমৃদ্ধ। আমরা চেষ্টা করছি পাঠকদের কে নানান সুযোগ সুবিধা প্রদান করতে। ইতিমধ্যেই অনেক উন্নয়ন কাজ সমাপ্ত হয়েছে আরো কিছু কাজ বাকি আছে যা অচিরেই শেষ হবে।'

ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরী সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহমুদা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া, জেলা বন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরী নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সংস্কৃতিমনস্ক ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বই পড়া প্রকল্পটিকে সময়োপযোগী এবং ইতিবাচক উদ্যোগ হিসেবে  উপস্থিত সুধীজন স্বাগত জানান। ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরীর নির্মাণাধীন দৃষ্টিনন্দন প্রবেশপথ পরিদর্শন শেষে মাননীয় বিভাগীয় কমিশনার ভূয়সি প্রশংসা করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি চত্বরে কাঠগোলাপ গাছের চারা রোপণ করেন, জেলা প্রশাসক শিউলি ফুলের চারা রোপন করেন।

ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরী সাধারণ সম্পাদক ইব্রাহিম খান সাদাত লাইব্রেরীর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন। লাইব্রেরি পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার ডঃ মো. জিয়াউদ্দীন পরিদর্শন খাতায় মন্তব্য প্রদান করেন।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: