শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ৫ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৫, ৬:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ৫ জন নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ৫ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় ৫ জন নিহত হয়েছে। রোববার (১১ মে) বিকেলে জেলার আখাউড়া ও নাসিরনগর উপজেলায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আখাউড়া উপজেলার রুটি গ্রামের সেলিম মিয়া, বনগজ গ্রামের জামির খাঁ, নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামের শামসুল হুদা, ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের জাকিয়া বেগম এবং সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের আব্দুর রাজ্জাক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আখাউড়া উপজেলার বনগজ গ্রামে ধান কাটার মেশিন নিয়ে মাঠে যাওয়ার সময় বজ্রপাতে মারা যান  জামির খাঁ। অন্যদিকে রুটি গ্রামে নিজ ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন সেলিম মিয়া। এদিকে, বিকেলে নাসিরনগরের টেকানগর গ্রামে ধান কাটার সময় বজ্রপাত হলে আঃ রাজ্জাক ঘটনাস্থলেই মারা যান। একই উপজেলার গোকর্ণ গ্রামের বেড়িবাঁধ এলাকায় ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়ে নিহত হন কৃষক শামসুল হুদা। ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে শিশুদের সঙ্গে খেলার সময় হঠাৎ বজ্রপাত হলে জাকিয়া বেগম ঘটনাস্থলেই মারা যান। নাসিরনগর ও আখাউড়া থানা থেকে বজ্রপাতে ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: