শিরোনাম
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনটানা ৬ বার কমল স্বর্ণের দামবোমাবাজি ও নাশকতা চালিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভীনিয়ন্ত্রণে মহাখালী সাততলা বস্তির আগুনগাজীপুরে পুলিশের গাড়িতে আগুনবড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীরঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে: সিইসিএকনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনটানা ৬ বার কমল স্বর্ণের দামবোমাবাজি ও নাশকতা চালিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভীনিয়ন্ত্রণে মহাখালী সাততলা বস্তির আগুনগাজীপুরে পুলিশের গাড়িতে আগুনবড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীরঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে: সিইসি

সীমান্তে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

সিলেট ব্যুরো

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমান্তের ১২৬৩/১-এস পিলার এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে ওই বিএসএফ সদস্যকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রসহ ওই বিএসএফ সদস্য বিছনাকান্দি সীমান্ত অতিক্রম করে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাকে আটক করে নিজেদের হেফাজতে নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে বিছনাকান্দি পর্যটন এলাকায় কয়েকজন পর্যটকের সঙ্গে ওই বিএসএফ সদস্যের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পর্যটকদের মারধরের উদ্দেশ্যে তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন বলে অভিযোগ উঠেছে। পরে নিয়মিত টহলে থাকা বিছনাকান্দি বিওপির বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যান।

আরও পড়ুন

মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমদ বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রসহ এক বিএসএফ সদস্য বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে আটক করে নিজেদের হেফাজতে নেন।

তিনি আরও জানান, পরবর্তী সময়ে দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১২৬৩/১-এস পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক বিএসএফ সদস্যকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: