বরিশাল সদরে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা

শারদীয় দুর্গাপূজার মহা সপ্তমীর পুণ্য তিথিতে আজ ১৭ অক্টোবর ২০২৬ তারিখে বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত পূজা মণ্ডপসমূহ পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে।
সদর উপজেলার দুইটি ইউনিয়ন কাশিপুর ও শায়েস্তাবাদের ছয়টি মন্ডপ পরিদর্শন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা।
উপজেলা প্রশাসনের পক্ষে পরিদর্শনের সময় দেখা যায়, পূজা মন্দির ও এর আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে। ভক্ত ও দর্শনার্থীদের সমাগমে চারদিকে এক উৎসবমুখর আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
প্রতিটি মণ্ডপে নিচ্ছিন্দ্র নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি এবং গ্রাম পুলিশের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় তারা সাধারণ মানুষ ও পূজা উদযাপন কমিটির পাশে রয়েছেন। একটি নিরাপদ, আনন্দময় ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
ভোরের আকাশ/ এনউব