শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বম্ভরপুরে মানববন্ধনে হামলাকারীরা মাফ চাইলেন

সুনামগঞ্জ (বিশ্বম্ভরপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৫, ৭:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্বম্ভরপুরে মানববন্ধনে হামলাকারীরা মাফ চাইলেন
বিশ্বম্ভরপুরে মানববন্ধনে হামলাকারীরা মাফ চাইলেন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ইউএনও দুর্নীতিবাজ মফিজের বিরুদ্ধে বিশ্বম্ভরপুরের সচেতন নাগরিকরা শান্তিপূর্ণ মানববন্ধন করলে স্থানীয় কিছু বিএনপি নেতারা মানববন্ধনকারিদের উপর অতর্কিত হামলা চালায়। এই হামলার বিষয়টি ভাইরাল হলে সামাজিক মাধ্যমে সালিশের ব্যবস্থা করা হয় উক্ত সালিশে হামলাকারিরা শনিবার (১৭ মে) সকলের সালিশের মাধ্যমে মাফ চাইলেন।

জানা যায়, বিশ্বম্ভরপুরের সাবেক ইউএনও সাদি উর রহিম জাদিদ যোগদানের পর থেকেই পুরো উপজেলায় উন্নয়নের জোয়ারে বয়ে আনা নতুন এক বিশ্বম্ভরপুর, যা তিনি চলে যাওয়ার সময় উপজেলার সাধারণ জনগণ কান্নায় ভেঙে পড়েন। কিন্তু বর্তমান উপজেলার নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান জয়েন করার পর থেকেই দুর্নীতি, লুটপাটের মাধ্যমে নিজের ব্যাংক একাউন্ট করেছেন বড়। এছাড়াও বিশ্বম্ভরপুরে বিভিন্ন পিকনিক স্পট গুলোও ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। সঠিকভাবে কোন কাজ না করে বিভিন্ন অযৌক্তিক কাজ করে নিজের পকেটে বাগিয়ে নিয়েছেন অগণিত টাকা।

এসব বিষয় টি সাধারণ জনগণের সামনে আসলে, সাধারণ জনগণ ইউএনও’র বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে একটি মানববন্ধন করে, উক্ত মানববন্ধনে বিএনপির নামধারী কিছু সন্ত্রাসীরা নিরীহ মানুষের উপর অতর্কিত হামলা চালায়। এই হামলার বিষয়টি ভাইরাল হলে সামাজিক মাধ্যমে সালিশের ব্যবস্থা করা হয় উক্ত সালিশে হামলাকারিরা সকলের কাছে মাফ চেয়ে নিজেদেরকে হালকা করেন।

মানববন্ধনের আয়োজক শফিকুল ইসলাম (জনি) বলেন, দুর্নীতিবাজ ইউএনও’র বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন করার সময় বিএনপির নামধারী কিছু দুষ্কৃতকারীরা আমাদের উপর হামলা চালায়, তারা তাদের ভুল বুঝতে পেরেছে এবং ভরা মজলিসে হাত জোর করে মাফ চেয়েছে।

তিনি আরো বলেন, ভবিষ্যতে আমাদের উপজেলায় যেকোনো দুর্নীতির বিরুদ্ধে আমরা একসাথে মোকাবেলা করব। ইনশাল্লাহ সত্যের জয় সবসময় হবে।  

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: