শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে আলুভর্তি পিকআপ ভ্যান থেকে গাঁজা উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৭ মার্চ ২০২৬, ৩:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে আলুভর্তি পিকআপ ভ্যান থেকে গাঁজা উদ্ধার
কুড়িগ্রামে আলুভর্তি পিকআপ ভ্যান থেকে গাঁজা উদ্ধার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই গেট এলাকায় আলুভর্তি একটি পিকআপ ভ্যান থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে রাজারহাট থানা পুলিশ। 

শুক্রবার (৬ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ছিনাই ইউনিয়ন শাখার সদস্যরা আলুর বস্তার ভেতরে গাঁজা থাকার বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পরিস্থিতি বেগতিক দেখে পিকআপ ভ্যানের চালক গাড়িতে থাকা আলুর বস্তা ও ৯ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায়।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ  আব্দুল ওয়াদুদ ৯ কেজি গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/ র.ই


 

গাঁজা উদ্ধারআব্দুল ওয়াদুদ

শেয়ার করুন: