শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জীবননগরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ৩:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার অষ্টম শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার অষ্টম শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী মোট ৩১ জন শিক্ষার্থীর মাঝে এদিন সাইকেল বিতরণ করা হয়। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং তাদের শিক্ষায় আরও উৎসাহিত করতেই সরকারের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রুহুল আমিন বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন শিক্ষাবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বিনিয়োগ।”

সভাপতির বক্তব্যে ইউএনও মোছাঃ সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, “গ্রামীণ এলাকার অনেক শিক্ষার্থীর বিদ্যালয়ে যাতায়াতে নানা প্রতিবন্ধকতা রয়েছে। সাইকেল বিতরণের মাধ্যমে তাদের সেই কষ্ট কিছুটা লাঘব হবে এবং তারা আরও নিয়মিতভাবে বিদ্যালয়ে যেতে উৎসাহিত হবে।”

আরও পড়ুন

নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী যুবকের রহস্যজনক মৃত্যু

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

ভোরের আকাশ/রই


 

মো. রুহুল আমিন

শেয়ার করুন: