শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

রাজশাহী ব্যুরো

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ৪:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থী কন্যাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা করা হয় তার বাবা আকরাম হোসেনকে। এ ঘটনায় প্রধান আসামি নান্টুসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। 

শনিবার সকালে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ পারভেজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, গত বুধবার রাজশাহী নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় এসএসসি পরীক্ষার্থীর বাবাকে নান্টু ও তার সহযোগীরা পিটিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর আকরাম হোসেন মারা যান।

এ ঘটনায় বৃহস্পতিবার বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করে নিহতের পরিবার। মামলায় নান্টু, বিশাল, তাসিন, খোকন, অমি ও শিশিরকে আসামি করা হয়। মামলার পর র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে শুক্রবার রাতে নওগাঁ সদর উপজেলার রাম রায়পুরাড়া আড়ারাপাড়া এলাকা থেকে প্রধান আসামি নান্টু এবং ৩ নম্বর আসামি খোকনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বোয়ালিয়া মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: