শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‎শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‎গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ও চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলামের নির্দেশনায় এবং শ্রীপুর পৌরসভার সহযোগিতায় হাসপাতাল চত্বরের দীর্ঘদিনের জমে থাকা বর্জ্য ও নর্দমার ময়লা অপসারণ করা হচ্ছে।
‎
‎​সরেজমিনে দেখা যায়, হাসপাতালের ড্রেনগুলো থেকে জমে থাকা কাদা ও বর্জ্য পরিষ্কার করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। দীর্ঘ সময় ধরে নর্দমা ভরাট হয়ে থাকায় পানি নিষ্কাশনে যে সমস্যার সৃষ্টি হয়েছিল, তা নিরসনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে হাসপাতালের পেছনের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করে বর্জ্যগুলো পৌরসভার ট্রাকে করে নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
‎
‎​হাসপাতালের এই নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম বলেন, "হাসপাতাল হলো সেবা নেওয়ার জায়গা, তাই এখানকার পরিবেশ সবার আগে পরিচ্ছন্ন থাকা জরুরি। আমরা নিয়মিতভাবে চত্বরের ময়লা-আর্বজনা পরিষ্কার করার ব্যবস্থা করছি যাতে মশা বা পোকামাকড়ের উপদ্রব না ঘটে এবং রোগীরা একটি দুর্গন্ধমুক্ত ও নির্মল পরিবেশে চিকিৎসা সেবা নিতে পারেন।"
‎
‎​শ্রীপুর পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের ট্রাক ব্যবহার করে প্রতিদিনের সংগৃহীত বর্জ্য দ্রুত অপসারণ করা হচ্ছে। এতে করে হাসপাতাল আঙিনায় ময়লার স্তূপ জমার সুযোগ থাকছে না। কর্তৃপক্ষের এমন নিয়মিত তদারকিতে সন্তোষ প্রকাশ করেছেন হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা। তারা জানান, নিয়মিত পরিষ্কার রাখার ফলে হাসপাতালের পরিবেশ আগের চেয়ে অনেক বেশি পরিপাটি ও স্বাস্থ্যসম্মত হয়েছে।
‎
‎​পরিবেশ সুরক্ষায় এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।

ভোরের আকাশ/এনউব

শেয়ার করুন: