শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহ সীমান্তে মদ-ভায়াগ্রাসহ চর্ম রোগের ওষুধ জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মদ-ভায়াগ্রা ও চর্ম রোগের ওষুধ জব্দ করেছে বিজিবি। গত ২৪ ঘণ্টায় উপজেলার মাধবখালী, মেদিনীপুর, কুমিল্লাপাড়া এবং বাঘাডাংগা সীমান্তে অভিযান পরিচালনা করে এসব বিক্রয় নিষিদ্ধ মাদক ও ওষুধ জব্দ করে তারা ।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, মঙ্গলবার ভোর সাতটার দিকে কুমিল্লাপাড়া সীমান্ত পিলার-৬০/৭৪-আর হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর্ম রোগের ক্রিম রুলিফাষ্ট (Rulifast-30 mg) ২৭ পিচ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লক্ষ পয়ত্রিশ হাজার টাকা।

অন্যদিকে, দুপুর ৩টার দিকে বাঘাডাংগা সীমান্ত পিলার-৬০/৪৩-আর হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ ইনজেকশন ফিটারো (Fitaro-2.4) ৩০ পিচ এবং চর্ম রোগের ক্রিম রুলিফাষ্ট Rulifast (15 mg) ১ পিচ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ঔষধের আনুমানিক সিজার মূল্য পঞ্চাশ হাজার টাকা। এছাড়া মাধবখালী সীমান্ত পিলার ৭১/৭-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিনে, মেদিনীপুর সীমান্ত পিলার ৬৩/৬-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২৯২ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ সময় কোনো আসামি আটক করা যায়নি। উদ্ধারকৃত অবৈধ মাদক ও ওষুধের চালানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

ঝিনাইদহওষুধ জব্দ

শেয়ার করুন: