আমতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাসুদুল আলম বাচ্চু

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দিয়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাসুদুল আলম বাচ্চু।
মঙ্গলবার (১৩ অক্টোবর) শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত চিঠির বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হোসেন।
অনুমোদিত কমিটির অন্য সদস্যরা হলেন—বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হোসেন (সদস্য সচিব), বিদ্যালয়ের শিক্ষক মো. আবদুল গাফফার ভূঁইয়া (শিক্ষক প্রতিনিধি) ও সেলিম মিয়া (অভিভাবক প্রতিনিধি)।
নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেছেন নবনিযুক্ত সভাপতি মাসুদুল আলম বাচ্চু।
ভোরের আকাশ/সু.পা