শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নরসিংদী জেলা সংবাদপত্র পরিষদের নতুন কমিটি গঠন

সভাপতি হারুন, সাধারণ সম্পাদক আউয়াল

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নরসিংদী জেলা সংবাদপত্র পরিষদ (এনএসপি)’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ২০২৬-২০২৭ শনিবার (২৪ জানুয়ারি) সকালে নরসিংদী রেলওয়ে স্টেশনস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নরসিংদী সংবাদপত্র পরিষদের সভাপতি মো. হারুন অর-রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ আউয়ালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি এবং নরসিংদী সদর থেকে ধানের শীষের বিএনপির মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক নরসিংদীর প্রথম খবর পত্রিকার প্রকাশক/সম্পাদক মো. হাবিবুর রহমান, সাপ্তাহিক নরসিংদীর সমাচার পত্রিকার প্রকাশক সম্পাদক একে ফজলুল হক, সাপ্তাহিক আরশীতে মুখ পত্রিকার সম্পাদক মো. জাকির হোসেন, সাপ্তাহিক নরসিংদীর সময় পত্রিকার প্রকাশক/সম্পাদক মো. হুমায়ূন কবির সাহা, সাপ্তাহিক অতিক্রম পত্রিকার প্রকাশক সম্পাদক মো. লিয়াকত হোসেন, দৈনিক সময় সংযোগ পত্রিকার প্রকাশক/সম্পাদক হামিদুল হক আহাদ, সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার প্রকাশক/সম্পাদক মো. হোসেন আলী, সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক মো: এমদাদুল ইসলাম খোকন, দৈনিক নরসিংদী সারাদিন পত্রিকার প্রকাশক/সম্পাদক এটিএম মোস্তফা বাবর, সাপ্তাহিক মাটির পুতুল পত্রিকার প্রকাশক/সম্পাদক মো. আমজাদ হোসেন, দৈনিক উত্তাপ পত্রিকার প্রকাশক/সম্পাদক আফরোজা আহমেদ, সাপ্তাহিক নরসিংদীর জনপদ পত্রিকার প্রকাশক/সম্পাদক সালমা সুলতানা, পাক্ষিক খাসখবর পত্রিকার প্রকাশক/সম্পাদক মো. কবির হোসেন, সাপ্তাহিক দেশ স্বন্দেশ পত্রিকার সম্পাদক খান মো. শিবলী হাসান ও সাপ্তাহিক নরসিংদীর আলো পত্রিকার সম্পাদক মো. আরিফুল হক প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাপ্তাহিক আরশীতে মুখ পত্রিকার প্রকাশক মো. হারুন অর রশিদকে সভাপতি ও দৈনিক নরসিংদীর কাগজ পত্রিকার প্রকাশক/সম্পাদক এম.এ আউয়ালকে সাধারণ সম্পাদক করে নরসিংদী সংবাদপত্র পরিষদের ২০২৬-২০২৭ইং সালের জন্য ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন, সহ-সভাপতি একে ফজলুল হক, হামিদুল হক আহাদ, কোষাধ্যক্ষ মো. কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, কার্যনির্বাহী সদস্য এমদাদুল ইসলাম খোকন, খান মো. শিবলী হাসান ও আফরোজা আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সময় টিভির নরসিংদী জেলা প্রতিনিধি আশিকুর রহমান পিয়াল, দি ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জয়, চ্যানেল আই-এর নরসিংদী জেলা প্রতিনিধি সুমন রায়, বিজয় টিভি নরসিংদী জেলা প্রতিনিধি আফরোজা সুলতানা মিনা ও চ্যানেল এস টিভির নরসিংদী জেলা প্রতিনিধি মো. খায়রুল ইসলাম প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ
 

নরসিংদী জেলা সংবাদপত্র পরিষদ

শেয়ার করুন: