শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা

যশোর প্রতিনিধি

প্রকাশ : ৪ জানুয়ারি ২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যশোরে এক বিএনপি নেতার মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরের শংকরপুর এলাকার নয়ন কাউন্সিলর অফিসের সামনে এ ঘটনা ঘটে। আলমগীর শঙ্করপুর এলাকার ইন্তাজ চৌধুরীর ছেলে। তিনি যশোর পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

আলমগীরের বড়ভাই জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলমগীর শঙ্করপুর এলাকায় নয়ন কাউন্সিলরের অফিসের সামনে গল্প করছিল। ওই সময় অজ্ঞাত দুর্বৃত্তরা আলমগীরের মাথার বামপাশে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, লোকজন রক্তাক্ত অবস্থায় আলমগীরকে হাসপাতালে আনে। তার মাথায় গুলির আঘাতের চিহ্ন রয়েছে।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর মুমিনুল হক বলেন, আমরা শুনেছি শঙ্করপুর ইসহাক সড়কে স্থানীয় বিএনপির নেতাকে গুলি করা হয়েছে। তার মাথায় গুলি লেগেছে বলে জানতে পেরেছি। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনা জানতে এবং আসামি আটকে চেষ্টা করছে।

ভোরের আকাশ/এসএইচ

যশোরবিএনপি নেতাহত্যা

শেয়ার করুন: