শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হিন্দুদের জানমাল ও ধর্মীয় স্বাধীনতায় বিন্দুমাত্র ছাড় নেই: নুরুল ইসলাম মনি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বিএনপির কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা–২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনি বলেছেন, দেশে হিন্দু সম্প্রদায়ের জানমাল, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে হিন্দুদের সাংবিধানিক ও মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এবং তারা সংবিধান অনুযায়ী মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বসবাস করবেন।

রোববার বিকালে পাথরঘাটা হাইস্কুল মাঠে তার সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে নুরুল ইসলাম মনি একটি দলের সমালোচনা করে বলেন, কিছুদিন আগে ইসলাম নামদারী একটি দল ধর্মকে ব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে; এখনো নতুন কৌশলে সেই প্রচেষ্টা চালাচ্ছে। এ ধরনের রাজনীতি দেশের জন্য ক্ষতিকর বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একাত্তরের পরশক্তি হিসেবে কাজ করেছে এবং স্বাধীনতাবিরোধী শক্তির আদর্শের রাজনীতি এ দেশে গ্রহণযোগ্য হতে পারে না।

জনসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। তিনি বলেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়।

সভায় বেতাগী উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন মল্লিক, বেতাগী উপজেলার সাবেক চেয়ারম্যান ও পৌর মেয়র শাজাহান কবির, বামনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ রানা, পাথরঘাটা উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনসভায় স্থানীয় সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

ভোরের আকাশ/আ.র

নির্বাচনী প্রচারণা

শেয়ার করুন: