শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিবালয়ে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২ জুন ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
শিবালয়ে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, যুবক গ্রেপ্তার
শিবালয়ে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জের শিবালয়ে এক নারীকে ফেসবুকে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে হাসান খন্দকার (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ভোররাতে উপজেলার ডাক্তারখানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত হাসান নিহালপুর এলাকার মৃত এয়ার আলী খন্দকারের ছেলে।  তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও চিহ্নিত মাদকসেবী বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহারে জানা যায়, তানজিলা খন্দকার শম্পা নামের ফেসবুক আইডি থেকে হাসান ওই নারীকে ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে ১০ লাখ টাকা দাবি করেন।  টাকা না দিলে গত ১৯ মে ভুক্তভোগীর বাড়ি গিয়ে ভাঙচুর করে হুমকি দেন তিনি।

তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।  পুলিশ জানায়, হাসানের বিরুদ্ধে চেক ডিজঅনারের কয়েকটি মামলাও রয়েছে।

তদন্ত কর্মকর্তা এসআই সুমন চক্রবর্তী জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং হাসানের বিরুদ্ধে আরও অভিযোগ আসছে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: