শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও ফার্নিচারের দোকান পুড়ে ছাই

‎ শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ৬:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‎বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মাদ্রাসা পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও ফার্নিচারের দোকানের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাড়ীদহ দাখিল মাদ্রাসার দপ্তরি রফিকুল ইসলামের বসতবাড়ি এবং তার ভাড়া দেওয়া একটি ফার্নিচারের দোকানে গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। দ্রুত খবর পেয়ে শেরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও বগুড়া সদরের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বসতবাড়িসহ পাঁচটি ঘরের সব মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত গৃহকর্তা রফিকুল ইসলাম বলেন, “ভাড়া দেওয়া ফার্নিচারের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আমার বসতবাড়িতে।”

এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান। ফার্নিচার দোকানটির মালিক বাবু মিয়া।

শেরপুর ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভোরের আকাশ/এসএইচ
 

শেরপুর

শেয়ার করুন: