শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে বাস চাপায় বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ৭:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

সিরাজগঞ্জের রায়গঞ্জে মেয়ের বাড়ি যাওয়ার পথে বাস চাপায় মায়া রানী (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ঢাকা–বগুড়া মহাসড়কের চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মায়া রানী বগুড়া জেলার বন্ড গ্রামের চন্দ্র মহাতোর স্ত্রী। তিনি মেয়ের বাড়ি চান্দাইকোনা হালদারপাড়ায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ছয়টার দিকে চান্দাইকোনা পূর্ব বাসস্ট্যান্ড পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আশা বগুড়াগামী অরিন ট্রাভেল নামের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনা স্থান থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, আজ সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের চান্দাইকোনা পূর্ব বাসস্ট্যান্ডে মায়া রানী নামে এক বৃদ্ধা রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আশা বগুড়াগামী অরিন ট্রাভেল নামে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

দুর্ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানা ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘাতক বাসটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। 

ভোরের আকাশ/ র.ই


 

বৃদ্ধার মৃত্যুমো: ইসমাইল হোসেন

শেয়ার করুন: