শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিক সাজুর উপর হামলার প্রতিবাদে পত্নীতলায় মানববন্ধন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ৪:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নওগাঁর মহাদেবপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ করতে গেলে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এ কে সাজুর উপর  সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে পত্নীতলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল সকালে উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

সাংবাদিক মাহমুদুন্নবী'র সঞ্চালনায় ও মনিরুজ্জামান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বেলাল।

স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক মাসুদ রানা, শাহরিয়ার পল্বর,  রবিউল ইসলাম, মোকছেদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামিল আহম্মেদ, মামুনুর রশীদ সহ উপজেলার বিভিন্ন সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক সাজুর উপর হামলাকারী দলিল লেখক সমিতির দালাল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

উল্লেখ্য যে, গত ২৭ই আগষ্ট নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম ও দুর্নীতির  তথ্য সংগ্রহ করতে গেলে ডিবিসির জেলা প্রতিনিধি এ.কে সাংবাদিক সাজুর উপর হামলা চালান দলিল লেখক এর কিছু সন্ত্রাসীরা। এ সময় সাংবাদিক এ কে সাজুর ক্যামেরা মোবাইল ফোন এবং সাংবাদিক পরিচয় পত্র ছিনিয়ে নেন দুষ্কৃতিকারীরা।

ভোরের আকাশ/তা.কা

পত্নীতলাসাংবাদিকমানববন্ধনহামলা

শেয়ার করুন: