শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে স্বাধীনতা দিবস উদযাপন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ৯:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে আলোচনা সভা, পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. রেদোয়ানা সরকার এবং সঞ্চালনা করেন প্রভাষক ডা. মো. নাজমুল হুদা।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ বক্তব্য প্রদান করেন। এ সময় বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ডা. শামীমা সুলতানা, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ মোস্তফা জামান, প্রভাষক ডা. মকবুল হোসেন, প্রভাষক ডা. রেজাউল হকসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

বক্তারা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অধ্যক্ষ ডা. রেদোয়ানা সরকার তার বক্তব্যে স্বাধীনতার ইতিহাস স্মরণ করে দেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সহযোগী অধ্যাপক ডা. মো. মুছলেহ উদ্দিন শেখ।

দিবসটি উপলক্ষে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দেশাত্মবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ভোরের আকাশ/এনএস

মহান স্বাধীনতা দিবস

শেয়ার করুন: