শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মান্দায় টাপেন্টাডলসহ ৫ মাদক কারবারি আটক

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬, ৪:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নওগাঁর মান্দায় পুলিশের এক অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার কালিকাপুর ইউনিয়নের হুলিবাড়ি (মোজার মোড়) এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পলাশ উদ্দিন (২৫), রইচ উদ্দিন (২২), এমদাদুল হক মিঠুন (৪৫), আবুল কালাম আজাদ (৩৫) ও জনি ইসলাম (৩৫)।

মান্দা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুজনের নেতৃত্বে একটি টিম হুলিবাড়ি গ্রামের একটি লিচু বাগানে অভিযান চালায়। সেখানে মাদক কেনাবেচা ও সেবনের সময় এই পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

তল্লাশিকালে তাদের কাছ থেকে ১৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক সেবনের সরঞ্জাম হিসেবে কাগজের তৈরি পাইপ ও গ্যাস লাইটার জব্দ করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার ৯০০ টাকা।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভোরের আকাশ/ র.ই
 

মাদক কারবারি আটকখোরশেদ আলম

শেয়ার করুন: