শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে ককশিটের গোডাউনে আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৪ মে ২০২৫, ১:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টঙ্গীতে ককশিটের  গোডাউনে আগুন
টঙ্গীতে ককশিটের গোডাউনে আগুন

গাজীপুর জেলার টঙ্গীতে একটি ভাঙারির গোডাউনে আগুন লেগেছে। শনিবার (৩ মে) সকালে সাতাইশ শরিফ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কেউ হতাহত না হলেও আগুনে পুড়ে গেছে পুরো গোডাউনটি।

ফায়ার সার্ভিসের সদস্যদের ধারণা, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগেুনের সূত্রপাত হয় এবং পরে তা পুরো দোকানে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে গাজীপুর সিটির ৫১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমজাদ হোসেনের ভাই আলমগীর হোসেনর ভাঙারির গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। তাদের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় দোকানদার রাসেল বলেন, ‘আগুন যখন লাগে তখন ভয়ে দৌড়ে বের হয়ে আসি। আগুনের তীব্রতায় পাশের একটি স্কুলের জানালার কাচ ভেঙে গেছে। বাজারের অন্তত তিনটি দোকানের টিন ও মালামালের ক্ষতি হয়েছে।’

টঙ্গী ফায়ার স্টেশনের জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা শাহিন আলম বলেন, ‘তিন ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। ভাঙারি ও ককশিট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ’

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: