শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রামুর উখিয়ার ঘোনায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি কাজল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের রামু উপজেলার উখিয়ারঘোনায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

সোমবার (১৬ মার্চ) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সামান্য বৃষ্টিতেই রামুর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। খাল দখল ও বর্জ্য ফেলে ভরাট হয়ে যাওয়াই এর অন্যতম কারণ। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে খাল পুনরুদ্ধার ও পুনঃখনন কার্যক্রম অত্যন্ত জরুরি। একই সঙ্গে খাল পরিষ্কার রাখতে তিনি নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসক আবদুল মান্নানের সভাপতিত্বে এবং রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বানী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপ-প্রধান প্রকৌশলী মো. সরোয়ার মাওলা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক, চট্টগ্রাম কৃষি উন্নয়ন কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হোসেন ভূইয়া এবং কক্সবাজার কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ কামরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ এবং কৃষির জন্য পানির গুরুত্ব অপরিসীম। বিশেষ করে খরার সময়ে খালের পানি সেচে ব্যবহার করা গেলে কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে। খাল খননের মাধ্যমে প্রায় তিন মিটার গভীরতা সৃষ্টি হবে, যা সেচ সুবিধা বৃদ্ধির পাশাপাশি মাছের অভয়াশ্রম গড়ে তুলতেও সহায়ক হবে।

তিনি আরও বলেন, খাল পুনঃখননের এই উদ্যোগ টেকসই করতে হলে খালে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে এবং খাল দখলমুক্ত রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু এবং কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচি শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে সোমবার দেশের ৫৪ জেলায় ৬৩টি খালে একযোগে খনন কার্যক্রম শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে হাজার হাজার হেক্টর নতুন জমি চাষাবাদের আওতায় আসবে এবং কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

ভোরের আকাশ/এসএইচ

কক্সবাজার

শেয়ার করুন: