শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রেললাইনে বসে গল্পের সময় ট্রেনে কাটা পড়ে ৩ তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১১:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
রেললাইনে বসে গল্পের সময় ট্রেনে কাটা পড়ে ৩ তরুণের মৃত্যু
রেললাইনে বসে গল্পের সময় ট্রেনে কাটা পড়ে ৩ তরুণের মৃত্যু

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে রেললাইনের উপর বসে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় তিন তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮)। তিনজনই স্থানীয় বাসিন্দা এবং বন্ধু ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রেললাইনের উপর বসে গল্প করছিলেন পাঁচজন বন্ধু। এ সময় একটি ট্রেন দ্রুতগতিতে এসে পড়ে। তাৎক্ষণিকভাবে উঠে সরে যেতে না পারায় তিনজন ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাশুক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন দুঃখজনক দুর্ঘটনা এড়াতে রেললাইন সংলগ্ন এলাকায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

 

ভোরের আকাশ/হ.র

রেললাইনে বাসট্রেনে কাটা পড়ে মৃত্যু

শেয়ার করুন: