শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গ্যাংস্টার লুকে দেখা মিললো শাকিব খানের

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ৪:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঈদকে সামনবে রেখে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের সিনেমা  ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। টিজার প্রকাশ নিয়ে কয়েকদিন ধরে অনিশ্চয়তা থাকলেও অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। সিনেমাটির টিজার বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরের নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন শাকিব খান নিজেই।  

১ মিনিট ২৯ সেকেন্ডের এই টিজারের শুরুতেই দেখা যায় ঢাকার অন্ধকার অপরাধ জগতের কিছু দৃশ্য। এরপরই গ্যাংস্টার লুকে হাজির হন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। লম্বা চুল, চোখে সানগ্লাস অ্যাকশন মুডে একের পর এক গুলিতে প্রতিপক্ষকে ধরাশায়ী করতে দেখা যায় তাকে। টিজারে গুলির শব্দ আর উত্তেজনাপূর্ণ দৃশ্য যেন একের পর এক চমক তৈরি করেছে।

তবে টিজারে শাকিবের আরেকটি ভিন্ন লুকও দেখা গেছে। সেখানে ছোট চুলে একেবারেই অন্যরকম উপস্থিতি তার। এটি কি চরিত্রের অতীত গল্প, নাকি দ্বৈত চরিত্র এ বিষয়ে এখনো কিছু স্পষ্ট করেননি নির্মাতা। টিজারে আরও দেখা গেছে আলোচিত ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে। পাশাপাশি শাকিব খানের দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু–রও ঝলক রয়েছে।

টিজারের শেষ মুহূর্তে শোনা যায় শাকিব খানের শক্তিশালী সংলাপ, “আমার সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য মিষ্টি। আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য বুলেটের বৃষ্টি।” অভিনেতা টিজারটি শেয়ার করে ক্যাপশনে এই সংলাপ জুড়ে দিয়েছেন। সিনেমাটি শাকিবের সঙ্গে আরও দেখা যাবে রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ এবং শরীফ সিরাজসহ আরও অনেক শিল্পীকে।

বাংলাদেশের বিভিন্ন স্থানের পাশাপাশি ভারতের একাধিক লোকেশন এবং শ্রীলঙ্কাতেও হয়েছে সিনেমাটিরে শুটিং। সব মিলিয়ে অ্যাকশন, রহস্য আর গ্যাংস্টার গল্পে ভরপুর এই সিনেমা ঈদে দর্শকদের জন্য বড় আকর্ষণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন নির্মাতারা। 

ভোরের আকাশ/এনএস

ঢালিউডশাকিব খান

শেয়ার করুন: