শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় দু’পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১০

গাইবান্ধা প্রতিনিধিঃ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় দু’পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১০
গাইবান্ধায় দু’পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১০

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালু উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছে।শুক্রবার( ২৯ আগস্ট) বিকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামে এ  ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপি’র নব-নির্বাচিত সভাপতি আবু সুফিয়ান সুজা ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব নাজিম উদ্দিন আলমের মধ্যে নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বেশকিছুদিন থেকে বিরোধ চলে আসছিল। তারা দু’জনই ওই ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা। এরই একপর্যায়ে শুক্রবার জুম্মার নামাজের পর বিবাদমান দু’পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপসহ লাঠিসোঠা নিয়ে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের মধ্যে চলমান সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। এ ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে এনটিভি অনলাইনের প্রতিনিধি খাইরুল বাশার (৩২) ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন। আহতদেরকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ বিষেয় জানতে আবু সুফিয়ান সুজা ও নাজিম উদ্দিন আলমের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে গোপালপুর গ্রামে পুলিশ পাঠানোর পর সেখানকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি; তবে অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভোরের আকাশ/হ.র

সংঘর্ষে আহত

শেয়ার করুন: