কালিয়ায় বিনামূল্যে পিপিআর টিকাদান ক্যাম্পেইন

নড়াইল জেলার কালিয়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার ( ১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার সালামাবাদ ইউনিয়নের বিলবাউস গ্রামে বিনামূল্যে ছাগল,ভেড়ার পি,পি,আর,টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সমগ্র দেশব্যাপী বিনা মূল্যে পিপিআর টিকা ছাগল ভেড়াকে দেওয়ার কর্ম সূচি অনুযায়ী কালিয়া উপজেলায় ও শুভ উদ্বোধন করা হয়।
এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম, সভাপতি ডা. মো. আব্দুল মোমিন, কালিয়া উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারী অফিসার।
বিশেষ অতিথি শিকদার নাজমুল হক প্রিন্স সাবেক চেয়ারম্যান সালামাবাদ ইউনিয়ন ও বিশিষ্ট সমাজ সেবক এবং আলমগীর মোল্লা আকিজ উদ্দিন আহমেদ, মো. রবিইল ইসলাম, মো. বাবু মোল্লা, রাজিব শেখসহ এলাকার বিভিন্ন প্রজাতির পশু পালন খামারী।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম উপস্থিত সকল পশু পালন কারীদের উদ্দেশ্যে বলেন, যারা ছাগল ও বেড়া খামারীসহ বিভিন্ন পশু পালন খামারি আছেন, তারা কোন পশু, ছাগল বা ভেড়া, অসুস্থ হলে দ্রুত পশু চিকিৎসক কে জানাবেন সরকারি তরফ থেকে পশু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করা হবে।
আগত খামারিদের শতাধিক ছাগলকে টিকা প্রদান করা হয়।
ভোরের আকাশ/আ.র