ফরিদপুরে ২৭ ওয়ার্ডের খুদে ক্রীড়াবিদদের মধ্যে ফুটবল বিতরণ

ফরিদপুর পৌরসভার উদ্যোগে ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সহযোগিতায় পৌরসভার ২৭টি ওয়ার্ডের খুদে ক্রীড়াবিদদের মধ্যে ফুটবল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ফরিদপুর পৌরসভার সম্মেলন কক্ষে প্রতিটি ওয়ার্ডে দুটি করে ফুটবল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেইন মোহাম্মদ হাই জকি, নির্বাহী প্রকৌশলী শামসুল আলম সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান, হিসাবরক্ষক কৃষ্ণ কুমার সাহাসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
এ উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে বলে আয়োজকরা জানান।
ভোরের আকাশ/আ.র