শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে দুর্বৃত্তের হাতে প্রাণ গেল ব্যবসায়ীর

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ৪:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

নরসিংদী শহর সংলগ্ন হাজীপুর এলাকায় বুধবার সকালে মোজাম্মেল (২৩) নামের একজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর গ্রামে। তিনি হাজীপুর এলাকায় ভাড়া থাকতেন এবং নরসিংদী শহরের সিএন্ডবি রোডে কাপড়ের ব্যবসা করতেন।

জানা গেছে, সকাল সাড়ে ১০ টার দিকে হাজীপুর এলাকায় মদিনা ওয়ার্কশপের সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। যুবক বয়সী এক দুর্বৃত্ত তাকে পেছন থেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত অবস্থায় নরসিংদী সদর হসপিটালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। তবে, কেন এভাবে তাকে হত্যা করা হয়েছে সেই তথ্য এখনো জানা যায় নি।

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পোস্ট মর্টেমের জন্য মরদেহ নরসিংদী সদর হসপিটাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভোরের আকাশ/জাআ

নরসিংদীপ্রাণব্যবসায়ী

শেয়ার করুন: