শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সংসদ সদস্য ড. কেরামত আলী

শিবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

 চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ড. কেরামত আলী । 

ক্লিন শিবগঞ্জ গড়ার লক্ষ্যকে সামনে রেখে বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শিবগঞ্জ পৌরসভা শাখার আয়োজনে শাখা সেক্রেটারি আব্দুর রউফ এর সভাপতিত্বে ও নায়েবে আমীর এম. এ. আযীয মাহমুদ এর সঞ্চালনায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কেরামত আলী । 

এসময় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা শিবগঞ্জ বাজারের রাস্তাসহ বিভিন্ন প্রান্তে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করে দেন । উদ্বোধনকালে প্রধান অতিথি ড. কেরামত আলী বলেন, পরিস্কার পরিচ্ছন্ন থাকা ও রাখার প্রয়োজনীয়তা কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত । এছাড়াও পরিবেশের ভারসাম্য ও সুস্বাস্থ্যের জন্যও এটি অতীব জরুরী । অতএব নিজ নিজ জায়গা থেকে সর্বস্তরের মানুষের উচিত নিজ এলাকা ও কর্মস্থল পরিস্কার পরিচ্ছন্ন রাখা । 

জামায়াতে ইসলামীর এই কার্যক্রম কতদিন চলবে জানতে চাইলে তিনি বলেন, পর্যায়ক্রমে উপজেলার ১৫ টি ইউনিয়নেও এই কার্যক্রম বাস্তবায়ন হবে এবং মাঝে মধ্যেই এই কার্যক্রম চালানো হবে । তবে সংসদ সদস্য হিসেবে এই লক্ষ্য বাস্তবায়নে তিনি শিবগঞ্জ উপজেলার  সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন । 

এসময় আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নান সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা । উল্লেখ্য, নির্বাচনের আগেও শিবগঞ্জ পৌরসভা সহ সকল ইউনিয়নে এই কাজ পরিচালনা করেছিলেন ড. কেরামত আলী ।

নির্বাচনে বিজয়ী হওয়ার পরেই আবারো পরিচ্ছন্নতার এই কাজ অব্যহত রেখে প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় শিবগঞ্জ উপজেলাবাসীর প্রশংসায় ভাবছেন নব-নির্বাচিত সংসদ সদস্য ড. কেরামত আলী ।

ভোরের আকাশ/ র.ই
 

উদ্বোধনড. কেরামত আলী

শেয়ার করুন: