শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২৯ মে ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

নড়াইলে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জাঁকজমকপূর্ণ পরিবেশে সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই  ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চু ও যশোর-৪ আসনের সংসদ সদস্য, জামায়াতের জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। 

ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সেক্রেটারি তাজ মোহাম্মদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতের সেক্রেটারি   মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো: আমিনুল ইসলাম, ড. আব্দুস সোবহান, অধ্যক্ষ মো: সাখাওয়াত হোসেন খানসহ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আরও পড়ুন

রাশিয়া থেকে 'আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম' পেতে যাচ্ছে আফগানিস্তান

বক্তারা বলেন, জামায়াত-শিবিরের ৭১ সালের ভুমিকা আর রগকাটা নিয়ে অপপ্রচার জনগণ এখন আর গ্রহণ করছে না। জামায়াত ও শিবির দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। যে কারণে আদর্শিক এ দলের সাংগঠনিক ভিত আগের তুলনায় আরও অনেক বেশি শক্তিশালী  হয়েছে। সাবেক ও বর্তমান ছাত্র নেতৃবৃন্দের মাঝে সৌহার্দ্য ও আদর্শিক বন্ধন আরও দৃঢ় করতেই এই পুনর্মিলনীর আয়োজন।

পুনমির্লনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইউনিটের সাবেক ও বর্তমান দায়িত্বশীল এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

ভোরের আকাশ/এম

নড়াইল

শেয়ার করুন: