শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিজিপি ও সেনাসহ ৩৪ মিয়ানমার নাগরিককে বুধবার ফেরত পাঠানো হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৬ মে ২০২৫, ৯:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিজিপি ও সেনাসহ ৩৪ মিয়ানমার নাগরিককে বুধবার ফেরত পাঠানো হবে
বিজিপি ও সেনাসহ ৩৪ মিয়ানমার নাগরিককে বুধবার ফেরত পাঠানো হবে

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের ৩৪ জন নাগরিককে আগামী বুধবার (৭ মে) তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। ফেরত যাওয়া ব্যক্তিদের মধ্যে দেশটির বর্ডার গার্ড পুলিশ (বিজিপি), সেনা সদস্য এবং সাধারণ নাগরিক রয়েছেন।

কক্সবাজার জেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। কক্সবাজার বিজিবি অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এমএম ইমরুল হাসান জানান, সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে পালিয়ে আসা এসব মিয়ানমার নাগরিক বিজিবির হেফাজতে রয়েছেন। তাদের নিতে মিয়ানমার সরকার বিশেষ বিমান পাঠাবে, যা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকেই হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে।

কক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো. গোলাম মর্তুজা হোসান বলেন, যেহেতু কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সুযোগ নেই, তাই বিশেষ ব্যবস্থায় এই হস্তান্তর করা হবে। সংশ্লিষ্ট ইমিগ্রেশন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীদের কক্সবাজারে আনা হচ্ছে।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব জানান, বিজিবির পক্ষ থেকে ৩৪ জন মিয়ানমার নাগরিকের একটি তালিকা ইতোমধ্যে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর আগে তিন দফায় আরও ৭৫২ জন মিয়ানমার নাগরিককে ফেরত নিয়েছিল দেশটির জান্তা সরকার। এছাড়া, মিয়ানমারে কারাভোগ শেষে ২১৪ জন বাংলাদেশিও দেশে ফিরেছেন।

ভোরের আকাশ//হ.র

বিজিপিকক্সবাজার সমুদ্র সৈকত

শেয়ার করুন: