৫ ও ৬ আগস্ট বিএনপির বিজয় র্যালি

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৫ ও ৬ আগস্ট বিজয় র্যালি করবে বিএনপি।
সোমবার (৪ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ আগস্ট দেশের সব থানা ও উপজেলায় ও ৬ আগস্ট সব জেলা ও মহানগরে র্যালি অনুষ্ঠিত হবে। তবে, ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী বুধবার (৬ আগস্ট) বেলা ২টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেও বিজয় র্যালি বের হবে।
ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে এ র্যালিতে যোগ দিতে আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ভোরের আকাশ/এসএইচ