শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৭ মার্চ ২০২৬, ২:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলবনিয়া এলাকায় আয়েশা সিদ্দিকা (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার আব্দুল মুবিন প্রকাশ সোনামিয়ার স্ত্রী। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় ইউনিয়নের উলবনিয়া ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের ভেতরে ওড়না প্যাঁচানো অবস্থায় আয়েশা সিদ্দিকার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি ইউনিয়ন পরিষদ ও পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াস উদ্দিন শিপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওড়না প্যাঁচানো অবস্থায় গৃহবধূর লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। প্রায় চার মাস আগে ওই গৃহবধূকে মারধরের ঘটনাও ঘটে। পরে স্থানীয়ভাবে তাদের মধ্যে মীমাংসা করা হয়েছিল। আয়েশা সিদ্দিকা এক সন্তানের জননী।

চকরিয়া থানার ওসি (তদন্ত) নূর আলম মাসুম সিদ্দিক বলেন, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ভোরের আকাশ/নি

চকরিয়ালাশ উদ্ধার

শেয়ার করুন: