শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় পশু বহনকারী নসিমন উল্টে ব্যবসায়ী নিহত, আহত ৩

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৭ মে ২০২৬, ৪:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খুলনার কয়রা উপজেলায় কোরবানির পশু বহনকারী নসিমন উল্টে মিজানুর রহমান (৩৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সাত বছরের শিশুপুত্রসহ আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান কয়রার আমাদী ইউনিয়নের খিরোল গ্রামের মাওলানা শামসুর রহমানের ছেলে। তিনি ওষুধ ব্যবসার পাশাপাশি বাড়িতে গরু লালন-পালন করতেন। ভান্ডারপোল বাজারে তার ওষুধের দোকান রয়েছে। আহতরা হলেন-নিহত মিজানুরের ছেলে হাবিব (৭), একই গ্রামের আব্দুল সানা (৬৫) ও বালিয়াডাঙ্গা গ্রামের আতিয়ার। কয়রা থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

গাইবান্ধায় পুকুরের পানিতে পড়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে পালিত গরু বিক্রির উদ্দেশ্যে পরিবারের সদস্য ও সহযোগীদের নিয়ে নসিমনে করে বামিয়া জিআই ক্লাব মাঠ সংলগ্ন অস্থায়ী পশুর হাটে যাচ্ছিলেন মিজানুর রহমান। পথে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে নসিমনটি সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই মিজানুর রহমান মারা যান। এ সময় গাড়িতে থাকা আরও তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য জানান, মিজানুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ছেলে হাবিবের মাথায় গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আব্দুল সানা হাসপাতালে ভর্তি রয়েছেন। অপর আহত আতিয়ারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভোরের আকাশ/এম

খুলনা

শেয়ার করুন: