শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্ত্রীর মৃত্যুর ১ মাস পর বিয়ের পিঁড়িতে হেফাজত মহাসচিব

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ৮ মে ২০২৬, ২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান ২য় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘরে পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে এই বিয়ে সম্পন্ন হয়। ৬২ বছর বয়সী এই প্রবীণ আলেমের বিয়ের খবরটি এখন স্থানীয় পর্যায়ে বেশ আলোচিত।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকজন বিশিষ্ট আলেম এবং দুই পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। কনে আমাতুর রহমান ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘর গ্রামের বাসিন্দা মাওলানা মাকবুল হাসানের মেয়ে। আমাতুর রহমানের ছোট ভাই হিজবুল্লাহ মাকবুল বিয়ের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, আমাতুর রহমান তাদের ৫ বোনের মধ্যে সবার বড়।

জানা গেছে, এটি আমাতুর রহমানেরও দ্বিতীয় বিয়ে। কয়েক মাস আগে তার প্রথম স্বামী মারা যান। সেই সংসারে তার ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে। সামাজিক ও ধর্মীয় রীতি মেনেই তাদের এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

আল্লামা সাজিদুর রহমানের প্রথম স্ত্রী গত ৩০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। প্রথম স্ত্রীর মৃত্যুতে শোকাতুর পরিবারের ৪ ছেলে ও ২ মেয়ের অভিভাবক হিসেবে এবং ব্যক্তিগত প্রয়োজনে তিনি এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রথম স্ত্রীর মৃত্যুর পাঁচ সপ্তাহের মাথায় তিনি এই নতুন সংসার শুরু করলেন।

পরিবার সূত্রে জানা গেছে, সাজিদুর রহমানের বিয়েতে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তানভিরুল হক সিরাজী, বিজেশ্বর মাদ্রাসার মুহাদ্দিস খুরশীদুল ইসলাম, কাউতলী ইব্রাহিমিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাহফুজুল হাসানসহ দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

দুই ফিফটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ

উল্লেখ্য, আল্লামা সাজিদুর রহমান বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার প্রিন্সিপাল এবং জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি আরেক তরুণ ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানির (শিশু বক্তা) দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার মধ্যেই প্রবীণ আলেম আল্লামা সাজিদুর রহমানের বিয়ের খবরটি এলো।

ভোরের আকাশ/আ.র
 

হেফাজত মহাসচিব

শেয়ার করুন: