শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

ইসলামপুরে মাদক কারবারী যুবককে ৩ মাসের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৭:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

জামালপুরের ইসলামপুরে এক মাদক কারবারী  যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  শাহ মো. জোবায়ের এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, ইসলামপুর  উপজেলার পার্থশী ইউনিয়নের মরাডুবরী গ্রামের আতাউর রহমানের পুত্র মো. সজিব মিয়া (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ইসলামপুর পৌর শহরের বেপারী পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘটনাস্থলে ২০ গ্রাম গাঁজাসহ সজিব মিয়াকে আটক করা হয়।

আরও পড়ুন

শহীদ আবুল কাশেমের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড  একই সঙ্গে  ১ শত টাকা  অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জোবায়ের জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তকে সাজা পরোয়ানা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: