শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর উদ্বোধন

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ৬:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর মিরপুরে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গবেষণা প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা খলীলুর রহমান সাজ্জাদ নোমানী।

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় রাজধানীর মিরপুরে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সফররত উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা খলীলুর রহমান সাজ্জাদ নোমানী আনুষ্ঠানিকভাবে গবেষণা প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে তিনি ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.)-এর কালজয়ী গ্রন্থ ‘হুজ্জাতুল্লাহিল বালিগাহ’-এর ওপর দারস পেশ করেন। এর মধ্য দিয়েই ইনস্টিটিউটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

ইনস্টিটিউটের উদ্যোক্তা ও নির্বাহী পরিচালক ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী বলেন, প্রতিষ্ঠানটি উচ্চতর ইসলামী শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও দাওয়াহ কার্যক্রম পরিচালনার পাশাপাশি ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.)-এর চিন্তা, দর্শন, তাজদীদী কর্মধারা এবং উম্মাহর পুনর্জাগরণে তাঁর অবদান নিয়ে গভীর গবেষণা করবে।

তিনি জানান, ইনস্টিটিউটের মাধ্যমে ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.)-এর জ্ঞানভিত্তিক উত্তরাধিকার সংরক্ষণ, অনুবাদ, প্রকাশনা এবং দেশ-বিদেশে তা প্রসারে বিভিন্ন একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

আরও পড়ুন

৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট পরিচালনার প্রস্তাব দিলো ইউএস-বাংলা

এ ছাড়া নতুন প্রজন্মের সামনে তাঁর মৌলিক চিন্তা ও গবেষণাকে তুলে ধরতে সেমিনার, কর্মশালা, গবেষণা প্রকল্প এবং প্রকাশনা কার্যক্রমও পরিচালনা করা হবে বলে জানান তিনি।

ভোরের আকাশ/এনএ

 

ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভীইনস্টিটিউট

শেয়ার করুন: