শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দৌলতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মামুন, সম্পাদক সালমান

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩১ মে ২০২৫, ৮:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
দৌলতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মামুন, সম্পাদক সালমান
দৌলতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মামুন, সম্পাদক সালমান

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মামুন মিয়া পলাশ এবং সাধারণ সম্পাদক পদে মো. সালমান খান।

শনিবার (৩১ মে) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫টি পদে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৫ জন সরাসরি নির্বাচিত হন এবং ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হন মো. নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. আতিকুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুর রফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এবং দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হন মো. জহির মাহমুদ।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার মো. বি এম খোরশেদ। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন মাই টিভির জেলা প্রতিনিধি মো. আজিজুল হাকিম এবং প্রিজাইডিং অফিসার ছিলেন দীপ্ত টিভির মো. জাহিদুল হক চন্দন।

নির্বাচনে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব মো. শাহানুর ইসলাম, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন এবং দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুনসহ জেলার গণমাধ্যমকর্মীরা।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: