শিরোনাম
ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতাপ্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সইতত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতাপ্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সইতত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রী

কালীগঞ্জে বৈদ্যুতিক সামগ্রী চুরি, দুইজন গ্রেপ্তার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

গাজীপুরের কালীগঞ্জে বৈদ্যুতিক সামগ্রীর দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া বিভিন্ন ধরনের বৈদ্যুতিক তার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং চুরি করা মালামাল পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুক্তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ১৩ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৫টার মধ্যে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী মোড়ের বিপরীত পাশে অবস্থিত ‘সোববহান এন্টারপ্রাইজ’ নামের বৈদ্যুতিক সামগ্রীর দোকানে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরেরা দোকানের সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক তার, ক্যাবল ও অন্যান্য সরঞ্জাম ট্রাকে তুলে নিয়ে যায়। এ সময় দোকানে থাকা নগদ অর্থও চুরি হয়েছে বলে অভিযোগ করেন দোকান মালিক। এ ঘটনায় দোকানের মালিক সালাউদ্দিন আকন্দ (৩৬) কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পরে ১৪ অক্টোবর কালীগঞ্জ থানায় দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারায় মামলা নং-১২/২০২৬ রুজু করা হয়।

মামলার তদন্তে পুলিশ চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান শুরু করে। কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুক্তাজুল ইসলাম এর নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানাধীন বড় বেড়াইদ এলাকায় অভিযান চালিয়ে ঝালকাঠি জেলা সদরের রামচন্দ্রপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে মো. মিলন মিয়া (৪৫) এবং ঢাকা জেলার বাড্ডা থানার বড় বেড়াইদ গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে মো. রমজান (৪০) দুইজনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

অষ্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

অভিযানে চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও চুরি করা মালামাল পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে ১.৫ সুপারস্টার ক্যাবলের পাঁচ কয়েল লাল, দুই কয়েল হলুদ ও এক কয়েল কালো রঙের তার; ১.৩ সুপারস্টার ক্যাবলের তিন কয়েল কালো রঙের তার; ১.৩ আকিজ বশির ক্যাবলের দুই কয়েল লাল রঙের তার এবং ১৪/৭৬ এসআরএম ক্যাবলের ছয় কয়েল সাদা রঙের তার। যার অনুমানিক মূল্য ৫ লাখ থেকে ৬ লাখ টাকা।

এ সময় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন এবং মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার এবং চুরি হওয়া বাকী মালামাল উদ্ধারে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: