শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘ফ্যাসিবাদী কাঠামো’ ভাঙা হয়নি, দাবি শিবির সভাপতির

রংপুর ব্যুরো

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অভিযোগ করেছেন, দেশে গত ১৫ বছরে গড়ে ওঠা ‘ফ্যাসিবাদী কাঠামো’ এখনও ভাঙা হয়নি এবং রাজনৈতিক দলগুলো ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে ব্যস্ত থাকায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়িত হয়নি।

শনিবার (১৬ আগস্ট) সকালে রংপুর মহানগর ছাত্রশিবির আয়োজিত এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, জুলাই স্পিরিটকে ধারণ করে গত এক বছরে যে সংস্কারগুলো বাস্তবায়নের কথা ছিল, তা হয়নি। বরং আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তরিকতার ঘাটতি। জনগণের যে প্রত্যাশা ছিল, স্থায়ী পরিবর্তনের যে দাবি ছিল, তা উপেক্ষিত হয়েছে।

তিনি বলেন, অতিমাত্রায় ক্ষমতালোভী মানসিকতা আমাদের জাতীয় অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর রংপুর জেলার সাবেক আমির রংপুর-৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহবুবার রহমান বেলাল ও জেলা মহানগর জামায়াত ও মহানগর ছাত্রশিবির সভাপতি নুরুল হুদাসহ শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

জাহিদুল ইসলামছাত্রশিবির সভাপতিরংপুর

শেয়ার করুন: