শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শন করলেন নেদারল্যান্ডসের ডেপুটি রাষ্ট্রদূত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাগেরহাটের রামপালে জলাবদ্ধতা নিরসনে নেদারল্যান্ড সরকারের অর্থায়নে করা বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন নেদারল্যান্ডসের ডেপুটি রাষ্ট্রদূত মি. থিজস উডস্ট্রা (MR THIJS WOUDSTRA)।

মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুরে তিনি উপজেলার গৌরম্ভা ইউনিয়নের সোনাকুড় ডরের খাল এলাকা পরিদর্শন করেন । এ সময় তাঁর সঙ্গে সিএসএস আভা সেন্টারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,সলিডারাইড প্রোগ্রাম অফিসার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ওই এলাকার ডরের খাল স্থানে নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে জলাবদ্ধতা নিরসনে ১ দশমিক ৩ কিলোমিটার খাল খনন করা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের মৎস্য ঘের এবং বিভিন্ন ধরনের সবজি চাষ প্রকল্পে সহায়তা করছে এনজিও। এদিন ডেপুটি রাষ্ট্রদূত এসব প্রকল্প ঘুরে দেখেন। পরে তিনি স্থানীয় ৪০-৫০ জন সুবিধাভোগী কৃষক ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সংশ্লিষ্টরা জানান, এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষকরা জলাবদ্ধতা সমস্যার সমাধান, কৃষি উৎপাদন বৃদ্ধি ও জীবিকা উন্নয়নে উপকৃত হচ্ছেন।

ভোরের আকাশ/জাআ

রাষ্ট্রদূতবাগেরহাটজলাবদ্ধতা নিরসন প্রকল্প

শেয়ার করুন: