শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাথরঘাটায় বর্ষার মাঝেও রাস্তা পিচ ঢালাই, স্থায়িত্ব নিয়ে উদ্বেগ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পাথরঘাটায় বর্ষার মাঝেও রাস্তা পিচ ঢালাই, স্থায়িত্ব নিয়ে উদ্বেগ
পাথরঘাটায় বর্ষার মাঝেও রাস্তা পিচ ঢালাই, স্থায়িত্ব নিয়ে উদ্বেগ

বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় এক সপ্তাহ ধরে মুষলধারে বৃষ্টি পড়ছে। এরই মধ্যে কাঁঠালতলী ইউনিয়নের প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সরকারি গ্রামীণ সড়কে কোটি টাকা ব্যয়ে কার্পেটিংয়ের কাজ চলছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।  বৃষ্টির কারণে সড়কের ওপর দেওয়া প্রাইম কোট ধুয়ে গেলেও নতুন করে তা না দিয়ে গরম পিচ ঢালাই করায় সংশয় প্রকাশ করছেন অনেকেই।

সরেজমিনে দেখা গেছে, কাঁঠালতলী বাজার থেকে পরিঘাটা পর্যন্ত রাস্তার বিভিন্ন স্থানে জমে থাকা পানি সরিয়ে শ্রমিকরা পিচ ঢালাই করছেন।  এলজিইডির কোনো কর্মকর্তা কাজের সাইটে উপস্থিত ছিলেন না।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২৩ সালে দরপত্রের মাধ্যমে ১ কোটি ২০ লাখ ৩৮ হাজার ৬৪৬ টাকায় সিকদার ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটি পেয়েছিল।  কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের অক্টোবর মাসে, তবে সময় বাড়িয়ে তা এখন ২০২৫ সালের মে পর্যন্ত করা হয়েছে। কাজ এখনও সম্পন্ন হয়নি।

স্থানীয়রা অভিযোগ করেন, সড়কের দুই পাশে মাটি ঠিকমতো ভরাট হয়নি এবং খোয়ায় নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে।  বৃষ্টির মধ্যে এমন পরিস্থিতিতে কাজ চালানোর ফলে রাস্তার স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।  তাঁরা প্রশাসনের দ্রুত তদারকির দাবি জানিয়েছেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান সিকদার ট্রেডার্সের মালিক মনির জোমাদ্দার বলেন, “কাজ শুরু করার সময় বৃষ্টি ছিল না, পরে বাধ্য হয়ে কিছুদিন কাজ বন্ধ রাখা হয়েছিল।  আমরা নিয়ম মেনে কাজ করছি।”

পাথরঘাটা উপজেলা প্রকৌশলী সমিরন মন্ডল জানান, “বৃষ্টির মধ্যে কাজ করা ঠিক নয়। আমাদের লোক কাজের জায়গায় যাওয়ার আগেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। যে মাল ঢালা হয়েছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে।  আগের কাজের মান নিয়ে তদন্ত চলছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা মনে করেন, প্রশাসনের যথাযথ নজরদারি ও কঠোর তদারকি ছাড়া পাথরঘাটার কোটি টাকার সড়ক নির্মাণ প্রকল্পে টেকসই উন্নয়ন সম্ভব হবে না।

ভোরের আকাশ/জাআ

পিচ ঢালাইবর্ষাপাথরঘাটা

শেয়ার করুন: