শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারায়নগঞ্জে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

মো. শরীফ ভূইয়া, নারায়ণগঞ্জ

প্রকাশ : ৭ মার্চ ২০২৬, ৭:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর গ্রামের দারকাব এলাকায় এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ভূইয়া ।

ইফতার মাহফিলে এলাকার উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আমির হোসেন মিয়া, বিএনপি নেতা মাইনুল করিম সুমন, নুরুজ্জামান নুরু স্বেচ্ছাসেবক দল নেতা মোবারক হোসেন ভূইয়া, নজরুল ইসলাম ভূইয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাসেল ভূইয়া বলেন, রমজান মাস আমাদের ধৈর্য, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। তিনি আরও বলেন, মানুষের ভালোবাসা ও সমর্থন থাকলে আগামী দিনে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ভোরের আকাশ/ র.ই

ইফতার মাহফিলনজরুল ইসলাম ভূইয়া

শেয়ার করুন: