শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কাপাসিয়ায় সমাবেশ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১০ মে ২০২৫, ৯:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কাপাসিয়ায় সমাবেশ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কাপাসিয়ায় সমাবেশ

গাজীপুরের কাপাসিয়ায় ‘গণহত্যাকারী’  আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘সর্বস্তুরের জনগণ ও ছাত্র জনতা’র  ব্যানারে আয়োজিত এ সমাবেশে এনসিপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।

শুক্রবার আসরের নামাজ শেষে উপজেলা সদরের মডেল মসজিদ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের  শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং ‘ফ্যাসিস্ট’ শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিলটি বাস টার্মিনাল এলাকায় তাজউদ্দীন আহমদ চত্বর হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশ করে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির গাজীপুর জেলার যুগ্ম সদস্য সচিব রাশেদ ইসলাম রবি’র সভাপতিত্বে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা কমিটির সদস্য ইমরান হোসেনের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, হাফেজ আজিজুল ইসলাম তুষার, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি মুফতি সাইফুল ইসলাম, খেলাফত মজলিসের সভাপতি মুফতি ইলিয়াস হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবুল ফাত্তাহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অনতি বিলম্বে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: