শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিক আটক ও  মামলার প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দৈনিক যায়যায়দিনের টেকনাফ প্রতিনিধি (মাল্টিমিডিয়া) সাংবাদিক আরাফাত সানিকে আটক ও  বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক শাহেদ ফেরদৌস হিরুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে কক্সবাজারের ঈদগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ঈদগাঁও বাস ষ্টেশনে উপজেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আল্টিমেটাম দেন। একই সঙ্গে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কলম ধরার কারণেই সাংবাদিকদের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে যা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।

বক্তারা দাবি করেন সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত ও গণমাধ্যমকে ভয় দেখানোর সংস্কৃতি বন্ধ করতে হবে।

সিবিএন ঈদগাঁও প্রতিনিধি আজিজুর রহমানের সঞ্চালনায় ও ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন,  জাহাঙ্গীর বাঙ্গালী, আমারদেশ প্রতিনিধি আনোয়ার হোছাইন, সাঙ্গু প্রতিনিধি মোঃ মিজানুর রহমান আজাদ, মনছুর আলম, এম বজলুর রহমান, এনসিপি নেতা রহিম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। 

এসময় দৈনিক মিল্রাত জেলা প্রতিনিধি এইচএন আলম, দি মর্নিং পোস্ট প্রতিনিধি বদিউল আলম বাহাদুর, সাংবাদিক বশিরুজ্জামান, মোঃ আরফাত, সায়মন সরওয়ার কায়েম, রাশেদ কামাল, আবু বক্কর সিদ্দিক, রবিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/মো.আ.

কক্সবাজারমানববন্ধন

শেয়ার করুন: