টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক হলেন ওবায়দুল হক নাসির

টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসির।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসির কে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
টাঙ্গাইল জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম ওবায়দুল হক নাসির সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় তিনি সাংবাদিকদের জানান, তাঁকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী যে তার উপর আস্থা রেখেছেন সে মর্যাদা তিনি রক্ষা করবেন।
তিনি জানান, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।
এসএম ওবায়দুল হক নাসির কে জেলা পরিষদের প্রশাসক হিসেবে যোগদান করায় পর জেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
ভোরের আকাশ/ র.ই