শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ আটক ৩

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ৭ মার্চ ২০২৬, ৪:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপসহ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) গভীর রাতে হাজীগঞ্জ পূর্ব বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) মো. নাজমুল আলম সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন ডিউটিতে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কুমিল্লা থেকে একটি ডাকাত দল পিকআপযোগে হাজীগঞ্জ বাজার এলাকায় ডাকাতির উদ্দেশ্যে আসছে। 

পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা ও হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নেতৃত্বে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ব্রিজের ওপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়।

রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে কুমিল্লা থেকে আসা একটি নীল রঙের পিকআপ গাড়িকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে তিনজনকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন-লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর এলাকার মো. জাহেদ ওরফে জাহিদ (২৭), কুমিল্লার মুরাদনগর উপজেলার খুরুইল গ্রামের মো. ইসমাইল হোসেন (৩৫) এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামের মো. মহসীন মিয়া (৪০)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ধারালো রামদা, একটি চাপাতি, একটি দেশীয় ধারালো ছুরি এবং তিনটি কালো মাস্ক উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত একটি টাটা ব্র্যান্ডের নীল রঙের পিকআপ জব্দ করা হয়েছে। পিকআপটিতে তল্লাশি চালিয়ে একটি লোহার কাটার, তিনটি লোহার রড, একটি শাবল, তিনটি পুরাতন সুতির গামছা এবং পাঁচটি ধারালো ব্লেড উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া এসব সরঞ্জাম ব্যবহার করে তারা হাজীগঞ্জ বাজার এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার।

ভোরের আকাশ/ র.ই
 

আটকামো. নাজমুল আলম

শেয়ার করুন: