শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাজেদ সভাপতি আল আমিন সম্পাদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ৬:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলন প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব কে.এম আতিকুর রহমান।

এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মদ আল-আমিন। 

উক্তসম্মেলনে জেলার ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, উলামা মাশায়েখ আইন পরিষদ, ইসলামী আইনজীবি পরিষদ,বাংলাদেশ মুজাহিদ কমিটিসহ সাত উপজেলা ও চার পৌরসভার নেতৃবৃন্দরা অংশ নেন।

জেলা কমিটির সভাপতি প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন হাফেজ মাও: রমজান আলী, মাও: মো. আওলাদ হুসাইন, অ্যাড. আজিজুল ইসলাম, মুফতি হেলাল উদ্দিন প্রমুখ।

সম্মেলন সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি আল আমিন বিন হোসাইন। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২০২৫-২০২৬ সালের দ্বি বার্ষিক জেলা কমিটি কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিলুপ্ত ঘোষণা করেন।

 সবশেষে সাত উপজেলা এবং চার পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক কর্তৃক গোপন ব্যালটের মাধ্যমে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২০২৭-২০২৮ সালে দ্বি-বার্ষিক সম্মেলনে বেশী ভোট পেয়ে পুনরায় সভাপতি পদে প্রভাষক মো. আব্দুল মাজেদ ও মুফতি আল আমিন বিন হোসাইন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

কমিটির অন্যান্য পদে দায়িত্বশীলদের নাম পরবর্তী সভার মাধ্যমে চূড়ান্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়। সম্মেলনে নব নির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে শপথ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। 

সম্মেলনে জেলা ও উপজেলার নেতাকর্মীদের অংশগ্রহণে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন

রাজশাহীতে ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ

বক্তারা তাদের বক্তব্যে নেতাকর্মীদের সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে আত্মনিয়োগ করেপ ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সম্মেলন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভোরের আকাশ/রই 

মো. আব্দুল মাজেদ

শেয়ার করুন: